পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর কোভিড সর্তক বিধি উপেক্ষায় উদ্বেগ বিশিষ্টজনেদের
দি নিউজ লায়নঃ পশ্চিমবঙ্গে ভোটের জন্য মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনী করোনা সর্তক বিধি উপেক্ষায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। "পিপল ইন ডিস্রেস" এর পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে সোস্যাল মিডিয়ায় সর্তক করা হলেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। অত্যন্ত বেপরোয়াভাবে কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।
পিপল ইন ডিস্ট্রেস করোনা অ্যারেনেস টিমের পক্ষ থেকে সোমবার ভারতের মুখ্য নির্বাচনী কমিশনারের কাছে লিখিতভাবে এই মর্মে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের সঙ্গে দশটি স্থিরচিত্র ও ভিডিও ফুটেজও অভিযোগের সপক্ষে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, অসংখ্য সামাজিক কর্মী, ডাক্তার, অ্যাডভোকেট, অধ্যাপক, শিক্ষক, পরিবেশকর্মী, মিডিয়া ব্যক্তিত্ব এবং সর্বোপরি হাজার যুবককে নিয়ে এই গ্রুপটি গঠিত। বিশিষ্ট সমাজকর্মী, চিকিৎসক ও পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ডাঃ দেবপ্রিয় মল্লিক, প্রবীন চিকিৎসক ডাঃ ভবানীপ্রসাদ সাহু, ডাঃ মালতী টুডু-সহ বিশিষ্টজনেরা তাঁদের উদ্বেগের কথা জানিয়ে বলেন, দ্বিতীয় দফা করোনা আবহে কেন্দ্রীয় বাহিনীর এই বেপরোয়া ঘোরাফেরার বিষয়টিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনের উদাসীনতায় বিস্ময় প্রকাশ করেছেন।
করোনা ভাইরাস দ্বারা নির্মিত মহামারীটির দ্বিতীয় পর্ব ভারতে আঘাত হানতে চলেছে। কয়েকটি রাজ্য ইতিমধ্যে লকডাউন চালু করেছে। পশ্চিমবঙ্গ আবারও অতিমারির হুমকির সম্মুখীন হচ্ছে। এই বিপর্যয় আরও বাড়ানোর জন্য, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর সেনা কর্মীরা কোভিড প্রোটোকলটি অনুসরণ করছেন না এমনটাই অভিযোগ পিপল ইন ডিস্ট্রেস করোনা অ্যাওয়ারনেস টিমের। অভিযোগ, তাঁদের ঘন ঘন কোনও মুখোশ ছাড়াই ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এরা বিভিন্ন রাজ্য থেকে আসায় আশংকার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে এমনটাই মনে করেন পি.আই.ডি করোনা অ্যাওয়ারনেস টিমের যুগ্ম আহ্বায়ক সুকুমার মিত্র ও স্বপন মণ্ডল।
সাধারণ মানুষ কী করবে, যদি মুখোশ ছাড়াই সেনা সদস্যদের দেখা যায়? এই প্রশ্ন তুলেছেন পিপল ইন ডিস্ট্রেস-এর কো-অর্ডিনেটর সোহম পট্টনায়ক। তিনি এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পক্ষে অনুরোধ জানিয়ে সত্ত্বর এই মর্মে কঠোর বিজ্ঞপ্তি জারি এবং কোভিড নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মকানুন মেনে চলতে কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দেবেন এমনটাই আশা প্রকাশ করেছেন।
পিআইডি করোনা অ্যাওয়ারনেস টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে অন্যতম যুগ্ম আহ্বায়ক সুকুমার মিত্র জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনের দপ্তর যথাযথ ব্যবস্থা না নিলে আইনানুগ ব্যবস্থা নিতে তাঁরা বাধ্য হবেন।
Post a Comment